odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th March 2026, ৮th March ২০২৬
দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি

বেলুচিস্তানে পৃথক হামলায় সেনা সদস্য ও শ্রমিকসহ ১১ জন নিহত

odhikarpatra | প্রকাশিত: ১৯ September ২০২৫ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ১৯ September ২০২৫ ২৩:৫৮

অধিকার পত্র ডটকম :

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দুটি পৃথক হামলায় এসব প্রাণহানি ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

প্রথম ঘটনা ঘটে বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দাস্ত এলাকায়। সেখানে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে আধাসামরিক বাহিনীর একটি বহরে হামলা চালায়। এতে তিন সেনা সদস্যসহ অন্তত পাঁচজন নিহত হন। এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)

অন্যদিকে আফগানিস্তান সীমান্তের কাছাকাছি এলাকায় আরেকটি বিস্ফোরণে ছয়জন শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ইমতিয়াজ আলী।

খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দু। বিচ্ছিন্নতাবাদীরা দাবি করছে, বেলুচ জনগণের প্রতি বৈষম্য দূর করতে হবে। অন্যদিকে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী এ অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে।

মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব অভিযানের আড়ালে নির্বিচারে আটক ও স্থানীয়দের নিখোঁজ করার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটছে।

এ মাসের শুরুতে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।



আপনার মূল্যবান মতামত দিন: