odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th April 2026, ২৮th April ২০২৬

সিরাজদিখানে বাস খাদে পড়ে ২০ জন আহত

odhikar patra | প্রকাশিত: ২২ September ২০১৯ ২২:০৪

odhikar patra
প্রকাশিত: ২২ September ২০১৯ ২২:০৪


সিরাজদিখান (মুন্সীগঞ্জ)সংবাদদাতাঃ
ঢাকা-টঙ্গীবাড়ি সড়কে সিরাজদিখান উপজেলায় যাত্রীবোঝাই বাস
খাদে পড়ে ২০ জন আহত হয়েছে। গতকাল রবিবার রাত ৭ টার দিকে
উপজেলার হিরনের খিলগাঁও এলাকায় এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত ৮
জনকে ঢাকায় প্রেরন করা হয়েছে। বাকীদের স্থানীয় ভাবে প্রাথমিক
চিকিৎসা দেওয়া হয়।
সিরাজদিখান থানার এসআই তন্ময় মন্ডল জানান, ঢাকা থেকে এসএস
পরিবহনের একটি বাস যাত্রীবোঝাই করে টঙ্গীবাড়ি উপজেলার বেতকার
উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সিরাজদিখান উপজেলার হিরনের খিলগাঁও
এলাকায় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
এতে ২০ জন আহত হয়। বাসটি উদ্ধারের প্রচেষ্টা চলছে।#



আপনার মূল্যবান মতামত দিন: