odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th April 2026, ২৮th April ২০২৬

শেরপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ November ২০১৯ ২০:৫৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ November ২০১৯ ২০:৫৯


শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়নদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ৪৮ তম জাতীয় সমবায় দিবস ২০১৯ উপলক্ষ্যে ২রা নভেম্বর শনিবার সকালে শেরপুর উপজেলা চত্ত¡র হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন শহর প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল জলিল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সাইফুল বারী ডাবলু, আলহাজ্ব শাহজামাল সিরাজী, কাউন্সিলর রেজাউল করিম সিপ্লব, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক গোলাম মোস্তফা, অফিস সহকারী কাম-কম্পিউটার অপরেটর হুমায়ুন কবির, অফিস সহায়ক মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন: