odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 8th September 2026, ৮th September ২০২৬

লকডাউনে অভ্যন্তরীণ সকল রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা

Biplob | প্রকাশিত: ৪ April ২০২১ ০৩:১৭

Biplob
প্রকাশিত: ৪ April ২০২১ ০৩:১৭

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (০৫ এপ্রিল) থেকে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। শনিবার (০৩ এপ্রিল) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কামরুজ্জামান সোহেল।

তিনি বলেন, 'লকডাউনের সময় অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।'

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি লকডাউন চলাকালীন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। সরকার যেদিন থেকে লকডাউন কার্যকর করবে সেদিন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

দেশে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করছে সরকার। শনিবার (০৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে ১২ এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে



আপনার মূল্যবান মতামত দিন: