odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd July 2026, ২৩rd July ২০২৬

তরমুজের বীজ খেলেই সারবে রোগ

Biplob | প্রকাশিত: ১২ April ২০২১ ০৫:১০

Biplob
প্রকাশিত: ১২ April ২০২১ ০৫:১০

গরমের অতি পরিচিত ফল তরমুজ। রসাল, সুস্বাদু এই ফলটি যেমন আকারে বড় তেমনি এর গুণও অনেক। গরমে শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে যে তরমুজের জুড়ি মেলা ভার তা আমাদের সবার জানা।

কিন্তু জানেন কি, তরমুজের বীজের কত গুণ? জানলে হয়তো এরপর থেকে আর এ বীজ ফেলে দিবেন না।

কয়েকটি মারণব্যাধি থেকে আপনাকে বাঁচাতে পারে তরমুজের বীজ। হৃদরোগ এমনকি ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগও নিয়ন্ত্রণে আনে তরমুজের বীজে থাকা গুনাগুণ। গবেষকরা বলছেন, তরমুজের বীজে এমন এক রাসায়নিক থাকে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী।

তাছাড়া তরমুজের বীজে থাকা একাধিক খনিজ গর্ভবতী নারীদের বিশেষ উপকারী। তরমুজের বীজে থাকা লাইসিন নামে উৎসেচক ডায়াবেটিস বা মধুমেহ নিয়ন্ত্রণে সাহায্য করে। ডায়াবেটিসে চমকে দেওয়ার মতো ফল দিতে পারে তরমুজের এই বীজ।

তরমুজের বীজে ক্যালোরির মাত্রা অত্যন্ত কম। এছাড়া তার মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, লোহা ও ফোলেট, যা গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত উপকারী।

তবে এ সবই থাকে তরমুজের বীজের খোলের নিচে থাকা অভ্যন্তরীণ অংশে। ফলে তরমুজের বীজ চিবিয়ে খেলেই তার সম্পূর্ণ উপকার মেলা সম্ভব। কারণ, সাধারণত বীজের ওপরের কঠিন খোল হজম করতে পারে না প্রাণীর পরিপাকতন্ত্র।

এছাড়া, চুলের জন্যও দারুণ কার্যকরী তরমুজের বীজ। এতে আছে প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম এবং কপার। প্রোটিন চুলের বৃদ্ধি ঘটায়। ম্যাগনেসিয়াম চুলের আগা ফাটা ও ভেঙে পড়া রোধ করে। এটি কপার মেলানিন উৎপাদন করে, ফলে চুল হয় রেশমি কোমল।

শুধু তাই নয়, ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে এ বীজে থাকা পুষ্টিগুণ। এছাড়াও ত্বককে ময়েশ্চারাইজ করে নিস্তেজতা রোধ করে। পাশাপাশি বলিরেখা দূর করে। ফলে ত্বক থাকে টানটান।

(ডেস্ক নিউজ)



আপনার মূল্যবান মতামত দিন: