odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 5th September 2026, ৫th September ২০২৬

অস্কারে থাকছেন না লেডি গাগা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১১ March ২০২৩ ০৪:৪৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ March ২০২৩ ০৪:৪৭

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আগামী সোমবার ভোরে বসবে অস্কারের ৯৫তম আসর। আলোঝলমলে অস্কারের মঞ্চে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী লেডি গাগার। কিন্তু নতুন খবর, এবারের আসরে তিনি পারফর্ম করছেন না। খবর দ্য হলিউড রিপোর্টারের।

চলতি বছর অস্কারে সেরা মৌলিক গান বিভাগে মনোনীত হয়েছে ‘টপ গান: মাভেরিক’ সিনেমার লেডি গাগার গাওয়া গান ‘হোল্ড মাই হ্যান্ড’। অস্কারের আসরে এ গানটিই পারফর্ম করার কথা ছিল গায়িকা-অভিনেত্রীর

গতকাল বুধবার সংবাদ সম্মেলনে অস্কারের প্রযোজক গ্লেন ওয়েইস বলেন, ‘৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গানের জন্য মনোনীত পাঁচটি গানের শিল্পীদের পারফর্ম করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। লেডি গাগার সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক। কিন্তু তিনি এখন একটি সিনেমার শুটিংয়ে আছেন। যে কারণে সব সময় তিনি যেভাবে পারফর্ম করেন, সেভাবে পারফর্ম করার প্রস্তুতি নিতে পারবেন না। তাই তিনি এই শোতে পারফর্ম করতে যাচ্ছেন না।



আপনার মূল্যবান মতামত দিন: