odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd July 2026, ২৩rd July ২০২৬

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ‘বিশেষ ট্রেন’ যাত্রা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ April ২০২৩ ২২:৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ April ২০২৩ ২২:৫০

পদ্মা সেতুতে উঠতে ভাঙ্গা রেল জংশন থেকে পরীক্ষামূলকভাবে ‘বিশেষ ট্রেন’ যাত্রা শুরু করেছে। গত ২০২২ সালের ২৫ জুন পদ্মা নদীর ওপর সড়ক সেতুর উদ্বোধন হলেও অপেক্ষা ছিল রেলপথ চালুর। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে।

আজ মঙ্গলবার দুপুর ১টা ২১ মিনিটে পরীক্ষামূলকভাবে প্রথম পদ্মা সেতুতে বিশেষ ট্রেনের এ যাত্রা শুরু হয়। বিশেষ এ ট্রেনের চালক হয়ে ইতিহাসের অংশ হয়েছেন লোকো মাস্টার রবিউল ইসলাম।তিনি বলেন, যখন জানতে পারলাম যে আমি প্রথম ট্রেন চালাব, তখন থেকেই উচ্ছ্বাস কাজ করছে। ইতিহাসের অংশ হতে পেরে নিজেকে গর্বিত লাগছে।

অগ্রগতির বিষয়ে পদ্মা রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন বলেন,পুরো প্রকল্পের অগ্রগতি ৭৫ শতাংশের বেশি। আর পুরো প্রকল্পকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতির ৭৪ ভাগ, মাওয়া থেকে ভাঙ্গা অংশের অগ্রগতি ৯২ ভাগ এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অগ্রগতি ৬৮ ভাগ।

তবে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটারের অংশে আগামী সেপ্টেম্বরে যাত্রীবাহী রেল চলাচলের আশা করছেন প্রকল্প পরিচালক আফজাল হোসেন।



আপনার মূল্যবান মতামত দিন: