odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬

ঔষধ প্রশাসনের দুই কর্মকর্তা বরখাস্ত

ডেক্সবার্তা | প্রকাশিত: ২৪ August ২০১৭ ১৩:১০

ডেক্সবার্তা
প্রকাশিত: ২৪ August ২০১৭ ১৩:১০

 

রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় ঔষধ প্রশাসনের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এরা হলেন সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও উপ-পরিচালক আলতাফ হোসেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে স্বাস্থ্য সচিব উপস্থিত হয়ে আদালতকে এ তথ্য জানান।

আদালতে স্বাস্থ্য সচিবের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।পরে অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, স্বাস্থ্য সচিব আদালতে জানিয়েছেন, হাইকোর্টের আদেশে বুধবার (২৩ আগস্ট) ঔষধ প্রশাসনের ওই দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

২০০৯ সালে রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে সারাদেশে ২৮ শিশু মারা যায়। এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদফতরের পক্ষ থেকে পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বিচার শেষে গত বছরের ২৮ নভেম্বর পাঁচজনকে খালাস দেন বিচারিক আদালত।



আপনার মূল্যবান মতামত দিন: