odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬

মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ May ২০২৩ ১৯:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ May ২০২৩ ১৯:২২

মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এতে অফিসগামী যাত্রীদের সুবিধা বাড়ল। আগামী ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। বর্তমানে মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবার বন্ধ থাকবে।

মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত এ সময়সূচি কার্যকর হবে। 

ডিএমটিসিএল এমডি বলেন, আমরা আগেই বলেছি ক্রমান্বয়ে সময় বৃদ্ধি করব। জনগণের চাহিদা বিবেচনায় নতুন সময়সূচিতে চলব।

তিনি বলেন, নতুন সময় অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর মেট্রো ছাড়বে। বেলা ১১টার পর থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বিকাল ৩টা পর্যন্ত। পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রো রেল। সন্ধ্যা ৬টা এক মিনিট থেকে ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পর পর মেট্রো চলবে রাত ৮টা পর্যন্ত।



আপনার মূল্যবান মতামত দিন: