odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 8th September 2026, ৮th September ২০২৬

ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ August ২০২৩ ০৬:৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ August ২০২৩ ০৬:৪৫

শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দেশে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৯৮ জনের মৃত্যু হলো।

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৯০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৪২ জন এবং অন্যরা ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: