odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd October 2026, ২৩rd October ২০২৬

ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৮৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ September ২০২৩ ০৪:৪১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ September ২০২৩ ০৪:৪১

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনই ঢাকার বাসিন্দা। এ  নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে সারা দেশে মৃত ৮৩৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে তিন হাজার ৮৪ রোগী।তাদের মধ্যে দুই হাজার ১৯০ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।