odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 20th October 2026, ২০th October ২০২৬

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ৪ May ২০২৫ ১৮:৫৪

odhikarpatra
প্রকাশিত: ৪ May ২০২৫ ১৮:৫৪

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় আজ বজ্রপাতে মনমথ হালদার (৪৫) ও সবুজ হালদার (৩৮) নামের দুইব্যক্তি মারা গেছেন। নিহতরা সম্পর্কে পরস্পর আপন ভাই।  


আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর দেবডাঙ্গা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুইভাই মনমথ হালদার ও সবুজ হালদার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই এলাকার কার্তিক হালদারের ছেলে। 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, রোববার দুপুরে দুই ভাই মনমথ হালদার ও সবুজ হালদার নৌকায় করে যমুনা নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। 

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।