odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th October 2026, ২৪th October ২০২৬

গাজায় সোমবার থেকে শিশুখাদ্য ঢুকতে দেবে ইসরাইল

odhikarpatra | প্রকাশিত: ১৯ May ২০২৫ ২২:১৩

odhikarpatra
প্রকাশিত: ১৯ May ২০২৫ ২২:১৩

ইসরাইল জানিয়েছে, তারা সোমবার থেকে গাজা উপত্যকায় শিশুখাদ্যবাহী ট্রাক প্রবেশ করতে দেবে। গত ২ মার্চ পূর্ণ অবরোধ জারির পর এই প্রথম কোনো ত্রাণ ঢুকতে যাচ্ছে গাজায়।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এডেন বার তাল সোমবার সাংবাদিকদের বলেন, ‘আজ ইসরাইল গাজায় শিশুখাদ্যবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে ইসরাইল ডজনখানেক ত্রাণবাহী ট্রাক প্রবেশের ব্যবস্থা করবে।