odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬
সিদ্ধিরগঞ্জে ভোরে অগ্নিকাণ্ড, হতাহতের ঘটনা নেই

ভোরে মহাসড়কে পার্কিং করা বাসে রহস্যজনক আগুন! মুহূর্তে ছুটে এলো ফায়ার সার্ভিস

odhikarpatra | প্রকাশিত: ১৫ November ২০২৫ ১৪:১৮

odhikarpatra
প্রকাশিত: ১৫ November ২০২৫ ১৪:১৮

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং অবস্থায় থাকা একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে শিমরাইল এলাকার সড়ক ও জনপদ (সওজ) অফিসের সামনে এ আগুন লাগে।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটি শুক্রবার রাত ১০টার দিকে চালক সওজ অফিসের সামনে পার্কিং করে রেখে যান। ভোরে স্থানীয়রা বাস থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে বাসের সিট, গ্লাসসহ ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে যেহেতু বাসে কেউ ছিল না, তাই কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিস্তারিত তদন্ত চলছে।”



আপনার মূল্যবান মতামত দিন: