odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 12th April 2026, ১২th April ২০২৬
শুরু হচ্ছে আসল লড়াই: গ্রুপ অফ ডেথ-এ ভারত-প্রোটিয়া চ্যালেঞ্জ, গ্রুপ-২ এ এশীয় শ্রেষ্ঠত্বের লড়াই

টি-২০ বিশ্বকাপ ২০২৬: শুরু সুপার এইটের লড়াই, চোখ সেমিফাইনালে

Special Correspondent | প্রকাশিত: ২০ February ২০২৬ ০০:৪৫

Special Correspondent
প্রকাশিত: ২০ February ২০২৬ ০০:৪৫

নিউজ ডেস্ক | অধিকারপত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন প্রবেশ করেছে সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়ে। গ্রুপ পর্বের উত্তেজনা, নাটকীয় সমীকরণ আর শেষ মুহূর্তের লড়াই শেষে নিশ্চিত হয়েছে সুপার এইটের আট দল। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে শিরোপা জয়ের আসল লড়াই।  যেখানে এক ম্যাচেই বদলে যেতে পারে ভাগ্য আর এক ভুলেই শেষ হয়ে যেতে পারে বিশ্বজয়ের স্বপ্ন। পার এইটের লড়াই শুরু হচ্ছে আগামীকাল কলম্বোর মাঠে। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। পরদিন অর্থাৎ ২২ ফেব্রুয়ারি বড় ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের সূচী অনুযায়ী প্রতিটি দল নিজ গ্রুপের বাকি তিনটি দলের বিপক্ষে একবার করে খেলার সুযোগ পাবে। দুই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি করে মোট চারটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

সুপার এইটের গ্রুপ: দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে-

গ্রুপ ১: ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে

গ্রুপ ২: পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড

সুপার এইটের সূচি এক নজরে:

২১ ফেব্রুয়ারি : পাকিস্তান বনাম নিউজিল্যান্ড – প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো (সন্ধ্যা ৭:৩০)

২২ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড – পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম, ক্যান্ডি (বিকেল ৩:৩০) / ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ (সন্ধ্যা ৭:৩০)

২৩ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে – ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই (সন্ধ্যা ৭:৩০)

২৪ ফেব্রুয়ারি : পাকিস্তান বনাম ইংল্যান্ড – পাল্লেকেলে, ক্যান্ডি (সন্ধ্যা ৭:৩০)

২৫ ফেব্রুয়ারি : শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড – প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো (সন্ধ্যা ৭:৩০)

২৬ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা – আহমেদাবাদ (বিকেল ৩:৩০) / ভারত বনাম জিম্বাবুয়ে – চেন্নাই (সন্ধ্যা ৭:৩০)

২৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড – কলম্বো (সন্ধ্যা ৭:৩০)

২৮ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান – ক্যান্ডি (সন্ধ্যা ৭:৩০)

১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে – দিল্লি (বিকেল ৩:৩০) / ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ – কলকাতা (সন্ধ্যা ৭:৩০)

আইসিসি জানিয়েছে, সুপার এইটের প্রতিটি ম্যাচের জন্য রিজার্ভ ডে না থাকলেও সেমিফাইনাল ও ফাইনালের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মাঠের লড়াই শুরুর অপেক্ষায় এখন কোটি ক্রিকেট ভক্ত। সব মিলিয়ে, বিশ্বকাপ এখন এমন এক পর্যায়ে যেখানে প্রতিটি ম্যাচই কার্যত নকআউটের মতো গুরুত্বপূর্ণ। শক্তির লড়াই, কৌশলের পরীক্ষা আর মানসিক দৃঢ়তার প্রমাণ—সবকিছু মিলিয়ে সুপার এইট হতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীদের জন্য এক মহারণ।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: