অধিকারপত্র ডটকম
প্রতিবেদন প্রকাশের তারিখ: ৫ এপ্রিল, ২০২৬
পুরো প্রতিবেদন:
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং মাতৃভূমির অস্তিত্ব রক্ষার সংগ্রামের অন্যতম প্রতীক 'ভূমি দিবস' (Land Day) ৫০ বছরে পদার্পণ করেছে। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলি দখলদারিত্ব ও ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে যে প্রতিরোধের সূচনা হয়েছিল, অর্ধশতাব্দী পেরিয়েও সেই চেতনা ফিলিস্তিনিদের হৃদয়ে অমলিন।
ইতিহাসের পাতা উল্টে দেখা যায়, ১৯৭৬ সালের সেই দিনে ইসরায়েলি সরকার উত্তর গ্যালিলিতে হাজার হাজার একর ফিলিস্তিনি জমি বাজেয়াপ্ত করার ঘোষণা দেয়। এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট ও বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ ফিলিস্তিনিরা। দখলদার বাহিনী সেই আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালালে ছয়জন ফিলিস্তিনি শহীদ হন এবং আহত হন শত শত মানুষ। সেই থেকে প্রতি বছর ৩০ মার্চ 'ভূমি দিবস' হিসেবে পালিত হয়ে আসছে।
পঞ্চাশতম এই বার্ষিকীতে গাজা ও পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দিবসটি বিশেষ তাৎপর্য বহন করছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দখলদারিত্ব ও ক্রমাগত এলাকা সম্প্রসারণের বিরুদ্ধে ফিলিস্তিনিদের এই দীর্ঘ লড়াই বিশ্ববাসীর কাছে এক অনন্য দৃষ্টান্ত। আল জাজিরার প্রতিনিধি হালা আল শামি এই বিশেষ দিনে তুলে ধরেছেন, কীভাবে ১৯৭৬ সালের সেই রক্তক্ষয়ী দিনটি ফিলিস্তিনি জাতীয়তাবাদের এক নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল।
বিশ্লেষকদের মতে, ৫০ বছর আগের সেই প্রতিবাদ কেবল জমির জন্য ছিল না, তা ছিল নিজের পরিচয় ও ভিটেমাটি রক্ষার লড়াই। আজও গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের মুখে ফিলিস্তিনিদের এই 'ভূমি দিবস' বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের কাছে প্রতিরোধের এক জীবন্ত অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
ফিলিস্তিনের রক্তঝরা ‘ভূমি দিবস’-এর ৫০ বছর! অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আজও আপসহীন এক জাতি!
#Adhikarpatra #LandDay #Palestine #FreePalestine #LandDay50 #HistoryOfResistance #ফিলিস্তিন #ভূমি_দিবস #আন্তর্জাতিক_সংবাদ #অধিকারপত্র_নিউজ #ইতিহাস

আপনার মূল্যবান মতামত দিন: