odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 16th May 2026, ১৬th May ২০২৬
১৪ পদের মধ্যে ১৩টিতে বিজয় নীল প্যানেলের, একটি পদ পেল জামায়াত সমর্থিত প্রার্থী

সুপ্রিম কোর্ট বারে বিএনপি সমর্থিত প্যানেলের জয়, সভাপতি খোকন সম্পাদক আলী

odhikarpatra | প্রকাশিত: ১৫ May ২০২৬ ২৩:৩০

odhikarpatra
প্রকাশিত: ১৫ May ২০২৬ ২৩:৩০

অধিকারপত্র ডটকম

ঢাকা, ১৫ মে ২০২৬ : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা।

দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা করা হয়। পরে বৃহস্পতিবার রাত ২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী।

নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান।

সম্পাদক পদে জয় পেয়েছেন মোহাম্মদ আলী। এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. জিয়াউর রহমান এবং সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।

নীল প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিতরা হলেন—এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া এবং মো. টিপু সুলতান।

অন্যদিকে সদস্য পদের একটি আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেলের প্রার্থী আজিম উদ্দিন পাটোয়ারী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি ছিল।

নির্বাচনের প্রথম দিনে ১ হাজার ৭৭১টি এবং দ্বিতীয় দিনে ২ হাজার ২৭৭টি ভোট পড়ে। সব মিলিয়ে মোট ভোট পড়েছে ৪ হাজার ৪৮টি।

সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন



আপনার মূল্যবান মতামত দিন: