odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 23rd November 2026, ২৩rd November ২০২৬
ঢাকা ও খুলনায় পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৬।

খুলনায় ধর্ষণ মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ২৩ November ২০২৬ ১৩:১০

odhikarpatra
প্রকাশিত: ২৩ November ২০২৬ ১৩:১০


খুলনা, ২৩ নভেম্বর ২০২৬: ঢাকা ও খুলনায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৬।

রোববার (২২ নভেম্বর) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-৬-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন চঞ্চল মাহমুদ পাঠান (৩৭) ও মো. মাশরাফি মোল্লা (২২)।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ ও এসআরবি-৪-এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার পল্লবী থানাধীন কালশী মোড়ে অভিযান চালায়। এ সময় খুলনা সদর থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি চঞ্চল মাহমুদ পাঠানকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যায় এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি দল খুলনার রূপসা থানাধীন তিলক গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় একটি চায়ের দোকান থেকে লবণচরা থানার অপর একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. মাশরাফি মোল্লাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চঞ্চল মাহমুদ পাঠানকে ঢাকার পল্লবী থানা এবং মো. মাশরাফি মোল্লাকে খুলনার লবণচরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।