odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 5th September 2026, ৫th September ২০২৬

আলুর বহুমুখী ব্যবহার নিয়ে মুন্সীগঞ্জে উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ১৮ May ২০২৬ ১৬:১২

odhikarpatra
প্রকাশিত: ১৮ May ২০২৬ ১৬:১২

অধিকারপত্র ডটকম

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জে আলুর বহুমুখী ব্যবহার ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মুন্সীগঞ্জ শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. কামরুজ্জামান বলেন, কৃষকদের আলুর ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং রপ্তানি আয় বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পাঁচজন শ্রেষ্ঠ উদ্যোক্তাকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। এছাড়া ১৬ জন উদ্যোক্তা ১৬টি স্টলে আলুর বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য প্রদর্শন করেন। এসব পণ্যের মধ্যে ছিল আলুর চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, আলুর আচার ও মিষ্টি আলুর পরোটা।

 



আপনার মূল্যবান মতামত দিন: