প্রকাশ : ২৪ মে ২০২৬, ঢাকা | অধিকার পত্র ডটকম
মুল প্রতিবেদন:
ঢাকা, ২৪ মে ২০২৬: ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য চাকরি মেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে কলেজ প্রশাসন। আগামী ১৯ জুন ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিতব্য এ মেলায় অংশ নেবে দেশের ৬০টিরও বেশি শীর্ষস্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান।
কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটিবি জবস-বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিতব্য এই চাকরি মেলায় শিক্ষার্থীদের জন্য সরাসরি ইন্টারভিউ ও নিয়োগের সুযোগ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়মিত কর্মসংস্থানের তথ্য ও ক্যারিয়ারবিষয়ক পরামর্শও প্রদান করা হবে।
চাকরি মেলায় অংশ নিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিভাগীয় প্রধানদের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া রেজিস্ট্রেশন সম্পন্নকারী শিক্ষার্থীদের মেলায় অংশগ্রহণের সুবিধার্থে কলেজ কর্তৃপক্ষ বাসের ব্যবস্থাও করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহিনা আরা স্বাক্ষর করেন।
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য চাকরি মেলার আয়োজন
#ইডেনমহিলাকলেজ #চাকরিমেলা #ক্যারিয়ার #ঢাকা #শিক্ষার্থী #এটিবিজবস #নিয়োগ
ইডেন মহিলা কলেজ চাকরি মেলা ২০২৬ এটিবি জবস হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ক্যারিয়ার পরামর্শ সরাসরি নিয়োগ শিক্ষার্থী নিবন্ধন বহুজাতিক প্রতিষ্ঠান

আপনার মূল্যবান মতামত দিন: