odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 4th September 2026, ৪th September ২০২৬
বয়স শুধু একটা সংখ্যা: ৪০+ বয়সেও রোমানার আত্মবিশ্বাসী উত্তর

আল্লাহ আমাকে কখনো ছাড়েননি”, ৪০-পেরিয়ে তরুণদের ক্রাশ রোমানা

odhikarpatra | প্রকাশিত: ২৯ May ২০২৬ ০০:১৬

odhikarpatra
প্রকাশিত: ২৯ May ২০২৬ ০০:১৬

প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১২:৩০ এএম

আমি যুদ্ধ জয়ী নারী” — জন্মদিনে আবেগঘন স্বীকারোক্তি রোমানা স্বর্ণার
“মিথ্যা অভিযোগে কাছের মানুষ দূরে গেছে, কিন্তু আল্লাহ কখনো আমাকে ছাড়েননি”

অধিকার পত্র বিনোদন ডেস্ক:


বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রোমানা স্বর্ণার আজ জন্মদিন। সময়ের সঙ্গে সঙ্গে বয়স বেড়েছে, কিন্তু কমেনি তার জনপ্রিয়তা, আত্মবিশ্বাস কিংবা ভক্তদের ভালোবাসা। ৪০+ বয়সেও তিনি এখনো অসংখ্য তরুণের ‘ক্রাশ’— এমন মন্তব্যও সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।


জন্মদিন উপলক্ষে অধিকার পত্র ডটকমের সঙ্গে একান্ত আলাপকালে নিজের জীবনের কঠিন সময়, সংগ্রাম, বিশ্বাস এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প শোনালেন এই অভিনেত্রী।


প্রশ্ন: জন্মদিনের শুভেচ্ছা। আজকের অনুভূতি কেমন?

রোমানা স্বর্ণা: আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। জন্মদিন মানেই আমার কাছে নতুন করে জীবনকে অনুভব করা। পরিবার, ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা সত্যিই আমাকে আবেগী করে তোলে।

প্রশ্ন: আপনার বয়স নিয়ে ভক্তদের কৌতূহল সবসময়ই থাকে…

রোমানা স্বর্ণা: (হেসে) মেয়েদের বয়স জানতে নেই— এটা তো সবাই জানে! তবে হ্যাঁ, আমি এখন ৪০+। কিন্তু আমি মনে করি বয়স শুধু একটি সংখ্যা। মানুষের মন, আত্মবিশ্বাস আর কাজই তাকে তরুণ রাখে।১০ বছর আগের রোমানা

প্রশ্ন: একজন জ্যোতিষী নাকি বলেছিলেন, “৬০ বছর হলেও তরুণদের ক্রাশ থাকবেন রোমানা স্বর্ণা”— এটা শুনে কী মনে হয়েছে?

রোমানা স্বর্ণা: (হাসি) আসলে এটা মজার একটি মন্তব্য ছিল। তবে আমি বিশ্বাস করি, একজন নারীর ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও ভালো মানসিকতা তাকে সবসময় আকর্ষণীয় করে রাখে। যদি মানুষ আমাকে ভালোবাসে, সেটা অবশ্যই আমার জন্য আশীর্বাদ।


প্রশ্ন: জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটি ছিল?

রোমানা স্বর্ণা: জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল তখন, যখন মিথ্যা অভিযোগ আর অপবাদে আমাকে ঘিরে ফেলা হয়েছিল। না জেনে, না বুঝে অনেক কাছের মানুষও দূরে সরে গিয়েছিল। এটা খুব কষ্টের ছিল।

কিন্তু একটা জিনিস আমি সবসময় অনুভব করেছি— আমার আল্লাহ আমাকে কখনো ছেড়ে যাননি। তিনি সবসময় আমার সাহায্যকারী ছিলেন। আমার সৃষ্টিকর্তার ওপর অগাধ বিশ্বাস ছিল বলেই আমি ভেঙে পড়িনি।গতবছরের রোমানা


প্রশ্ন: সেই সময় কীভাবে নিজেকে সামলেছেন?

রোমানা স্বর্ণা: আমার ক্যারিয়ারের স্বর্ণযুগেও আমাকে যুদ্ধ করতে হয়েছে। একা যুদ্ধ করেছি— তবে একা বললে ভুল হবে, কারণ আমার সঙ্গে ছিলেন আল্লাহ। সেই বিশ্বাসই আমাকে শক্তি দিয়েছে।
আজ আমি আর কোনো বাধাকে বাধা মনে করি না। কারণ আমি জানি, কঠিন সময় মানুষকে ভাঙতে নয়, আরও শক্তিশালী করতেই আসে। আমি নিজেকে একজন যুদ্ধ জয়ী নারী মনে করি।

প্রশ্ন: এখনো অনেক তরুণ আপনাকে ‘ক্রাশ’ বলে— কেমন লাগে?
রোমানা স্বর্ণা: সত্যি বলতে ভালোই লাগে। কারণ এটা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটা মানুষের ভালোবাসা। একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন হলো দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া।

প্রশ্ন: নিজের সৌন্দর্য ও ফিটনেস ধরে রাখার রহস্য কী?

রোমানা স্বর্ণা: খুব সাধারণ কিছু অভ্যাস— নিয়মিত ঘুম, প্রচুর পানি পান, ইতিবাচক চিন্তা এবং নিজের প্রতি যত্ন। আর মানসিক শান্তিটাও খুব জরুরি।
প্রশ্ন: নতুন কোনো কাজ নিয়ে দর্শকরা কি চমক পেতে যাচ্ছেন?

রোমানা স্বর্ণা: কাজের বিষয়ে অনেকেই আমাকে নক দিচ্ছেন। স্ক্রিপ্ট লিখে টিভিসি ও বিভিন্ন প্রজেক্টে কাজ করার প্রস্তাবও পাচ্ছি। তবে বর্তমানে আমি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সেগুলো নিয়ে খুব বেশি এগোনো হচ্ছে না। তবে ভালো গল্প ও মানসম্মত কাজ পেলে অবশ্যই দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হবো, ইনশাআল্লাহ।

প্রশ্ন: ভক্তদের উদ্দেশ্যে জন্মদিনে কী বলবেন?

রোমানা স্বর্ণা: কখনো নিজেকে ছোট ভাববেন না। জীবনে কষ্ট আসবেই, মানুষ ভুল বুঝবেই। কিন্তু নিজের বিশ্বাস আর আত্মসম্মান হারাবেন না। বয়স যাই হোক, স্বপ্ন দেখা থামাবেন না।
আমি সবসময় বিশ্বাস করি— আল্লাহ যাকে শক্ত রাখেন, তাকে কেউ হারাতে পারে না।

নিউইয়র্কে রোমানা

 



আপনার মূল্যবান মতামত দিন: