odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 17th November 2026, ১৭th November ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে ‘রুনা আপা’র জন্মদিনে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

রুনা আপাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সুবর্ণা মুস্তাফা

odhikarpatra | প্রকাশিত: ১৭ November ২০২৬ ১১:১০

odhikarpatra
প্রকাশিত: ১৭ November ২০২৬ ১১:১০

অধিকার পত্র ডটকম  অনলাইন ডেক্স /বিনোদন প্রতিবেদক। ১৭ নভেম্বর সোমবার  ২০২৬:। 

ঢাকা : জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুনা লায়লার সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত পোস্টে সুবর্ণা মুস্তাফা লেখেন, ‘হ্যাপি বার্থডে রুনা আপা। জীবনে এমন অনেক জন্মদিন ফিরে আসুক।’ বার্তার সঙ্গে ভালোবাসা, গোলাপ ও প্রার্থনার ইমোজিও যুক্ত করেন তিনি।

প্রকাশিত ছবিতে দেখা যায়, সবুজ শাড়ি পরা সুবর্ণা মুস্তাফা বসে থাকা রুনা লায়লার পাশে দাঁড়িয়ে রয়েছেন। দুজনের হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।

উল্লেখ্য, রুনা লায়লা বাংলাদেশের সংগীতাঙ্গনের অন্যতম কিংবদন্তি শিল্পী। দেশ-বিদেশে অসংখ্য শ্রোতার ভালোবাসা অর্জন করেছেন তিনি। অন্যদিকে সুবর্ণা মুস্তাফা দেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। অভিনয়ের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর দীর্ঘদিনের পরিচিতি রয়েছে।

 

সূত্র: সুবর্ণা মুস্তাফার ফেসবুক পোস্ট;