odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 11th July 2026, ১১th July ২০২৬
২০২৪ সালের ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা ও দেশের প্রচলিত আইন মনে করিয়ে দিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সামাজিক মাধ্যমকে তথ্য মন্ত্রণালয়ের বিশেষ আহ্বান

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ: তথ্য মন্ত্রণালয়

Special Correspondent | প্রকাশিত: ১০ July ২০২৬ ২৩:৫৫

Special Correspondent
প্রকাশিত: ১০ July ২০২৬ ২৩:৫৫

নিউজ ডেস্ক | অধিকারপত্র

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচার না করতে দেশের সব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শুক্রবার (১০ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধান তথ্য কর্মকর্তা (পিআইডি) সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অনুরোধ জানানো হয়।

আইনি নিষেধাজ্ঞা ও আদালতের নির্দেশনা

বিবৃতিতে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়:

গত ৫ ডিসেম্বর, ২০২৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, কোনো আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ব্যাপারে আইনগত স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে।

গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান

বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য তা সরাসরি কিংবা ধারণকৃত যেকোনো অবস্থাতেই হোক না কেন টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যমে প্রচার বা প্রকাশ করা যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়:

সরকার প্রত্যাশা করে, দেশের সকল গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: