odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 17th July 2026, ১৭th July ২০২৬
ঢাকার আদালতের আদেশ, এক হাজার টাকার মুচলেকায় জামিন; অন্যান্য মামলার কার্যক্রম চলমান

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

odhikarpatra | প্রকাশিত: ১৬ July ২০২৬ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ১৬ July ২০২৬ ২৩:৫৭

নিজস্ব প্রতিবেদক

অধিকার পত্র ডটকম : ১৬ জুলাই ২০২৬

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ১১২ কোটি টাকার চেক ডিজঅনার (চেক প্রতারণা) মামলায় জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ১১২ কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। ওই মামলায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

তবে আদালতের এই আদেশ শুধু এই নির্দিষ্ট মামলার জন্য প্রযোজ্য। সালমান এফ রহমানের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলা ও আইনি কার্যক্রম আগের মতোই চলমান রয়েছে। ফলে "সালমান এফ রহমান সব মামলায় মুক্ত"—এ ধরনের দাবি সঠিক নয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: