odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 28th September 2026, ২৮th September ২০২৬
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনে গিয়ে স্থানীয় দখল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা

রাড্ডা মেডিকেল সেন্টার ভাঙচুর: ‘পুলিশ কী দায়িত্ব পালন করেছে’—তাসনিম জারা

odhikarpatra | প্রকাশিত: ২৭ September ২০২৬ ২২:৪৩

odhikarpatra
প্রকাশিত: ২৭ September ২০২৬ ২২:৪৩

অধিকারপত্র ডটকম ২৭ শে সেপ্টেম্বর ২০২৬

নগর প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনীতিক তাসনিম জারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা বলেন, সারাদেশে জমি, বাড়ি ও দোকান দখলের বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে তাদের দলের একজন নেতাকে বহিষ্কার করেছে, সম্ভবত জয়পুরহাটে। তার মতে, দলটির পক্ষ থেকে এমন ব্যবস্থা নেওয়া একটি ইতিবাচক উদ্যোগ।

তবে শুধু বহিষ্কারের বিবৃতির মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকবে কি না, সেই প্রশ্নও তোলেন তাসনিম জারা। কেন এমন ঘটনা ঘটছে এবং ক্ষমতায় আসার পর স্থানীয় নেতারা কীভাবে দখলের সুযোগ পাচ্ছেন—এসব বিষয়ও খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের প্রসঙ্গে তাসনিম জারা বলেন, একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কী দায়িত্ব পালন করেছে, সেটিও প্রশ্নের বিষয়।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমন অবস্থা থাকলে সাধারণ মানুষ কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখবে—এটি নিয়েও ভাবতে হবে।