odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 6th October 2026, ৬th October ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা; ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে, ফলে ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর খোলা থাকবে অফিস

odhikarpatra | প্রকাশিত: ৫ October ২০২৬ ২২:৩৩

odhikarpatra
প্রকাশিত: ৫ October ২০২৬ ২২:৩৩

অধিকার পত্র ডেস্ক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর ছুটি থাকবে। এর মধ্যে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও ওই দিন সরকারি অফিস খোলা থাকবে।

এ ছাড়া আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্র অনুযায়ী, দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করা হবে।

মন্ত্রিসভার এ সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের জন্য অক্টোবরের দুর্গাপূজার ছুটিতে দীর্ঘ বিরতি তৈরি হচ্ছে।