odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 11th November 2026, ১১th November ২০২৬
ইন্দোনেশিয়ার প্রতিনিধিদল, ওআইসি মহাসচিব ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতির সঙ্গে কুশল বিনিময়; সম্মেলনের ফাঁকে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা

কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য বিনিময়

odhikarpatra | প্রকাশিত: ১১ November ২০২৬ ২১:২৩

odhikarpatra
প্রকাশিত: ১১ November ২০২৬ ২১:২৩

তুরস্ক থেকে বিশেষ প্রতিনিধি, অধিকারপত্র ডটকম 

জাতীয় | ১১ নভেম্বর ২০২৬

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১)-এর ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকালে সম্মেলনস্থলে বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।

সৌজন্য বিনিময়কালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের প্রধান হাসিম জোজোহাদিকুসুমো, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি সামেদ আগিরবাশের।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান আনতালিয়ার সম্মেলনস্থলে পৌঁছান।

কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

এর আগে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

সফরের প্রথম দিন গত মঙ্গলবার আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যৌথ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।