odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 11th November 2026, ১১th November ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধে শমিত সোম ও হামজা চৌধুরীর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। প্রথমবার অধিনায়কত্ব করেই গোল করলেন হামজা।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ, গোল হামজা-শমিতের

odhikarpatra | প্রকাশিত: ১১ November ২০২৬ ২১:৩৯

odhikarpatra
প্রকাশিত: ১১ November ২০২৬ ২১:৩৯

অধিকার পত্র ডটকম খেলাধুলা :

নিজস্ব প্রতিবেদক | ১১ নভেম্বর ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে গোল করেছেন শমিত সোম ও অধিনায়ক হামজা চৌধুরী।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় অষ্টম মিনিটে এগিয়ে যায় দলটি। হামজা চৌধুরীর ক্রস সামলাতে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বল ডিফেন্ডারের গায়ে লেগে শমিত সোমের কাছে গেলে প্রথম প্রচেষ্টা প্রতিহত হলেও ফিরতি বলে জোরালো শটে জালে পাঠান তিনি।

এরপর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ৪৩ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন হামজা চৌধুরী। জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথমবার মাঠে নেমেই গোলের দেখা পেলেন এই তারকা মিডফিল্ডার।

চলতি ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হামজা চৌধুরী। পাশাপাশি ঘরের মাঠে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েছেন ফারহান আলী ওয়াহিদ।

ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলেননি হামজা ও ফারহান। এবার নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ ফাহিমের পরিবর্তে একাদশে ফিরেছেন তারা। এ ছাড়া বিশ্বনাথ ঘোষের জায়গায় দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিম।

উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের মাধ্যমে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে হামজা বাহিনী।

বাংলাদেশের একাদশ:

মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, তারিক কাজী, শমিত সোম, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম।