odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 11th November 2026, ১১th November ২০২৬
বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা; যাচাই-বাছাই শেষে দ্রুত সংসদে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত।

বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত

odhikarpatra | প্রকাশিত: ১১ November ২০২৬ ২২:৩৪

odhikarpatra
প্রকাশিত: ১১ November ২০২৬ ২২:৩৪

 

নিজস্ব প্রতিবেদক | ১১ নভেম্বর ২০২৬

‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ আরও যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত জাতীয় সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে বিলটির বিভিন্ন দিক আরও ভালোভাবে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস এম জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মো. আবুল হাসনাত অংশ নেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

: বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা; যাচাই-বাছাই শেষে দ্রুত সংসদে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত।

: #সৌরবিদ্যুৎ #বিশেষসৌরবিদ্যুৎবিল২০২৬ #জাতীয়সংসদ #বিদ্যুৎজ্বালানি #জ্বালানিখাত #অধিকারপত্র

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।