odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 15th November 2026, ১৫th November ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কথিত নৈরাজ্য, সহিংসতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে কর্মসূচি পালন; শান্তিপূর্ণভাবে প্রতিরোধের কথা জানিয়েছেন যুবদল নেতারা।

খুলনার খালিশপুরে যুবদলের মোটরসাইকেল মহড়া, নাশকতা প্রতিরোধের ঘোষণা

odhikarpatra | প্রকাশিত: ১৫ November ২০২৬ ২২:৪৮

odhikarpatra
প্রকাশিত: ১৫ November ২০২৬ ২২:৪৮

নিউজ ডেক: খুলনার খালিশপুরে মোটরসাইকেল মহড়া ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদলের থানা শাখা। রোববার বিকেলে প্লাটিনাম জুট মিল গেট থেকে শুরু হওয়া মহড়াটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

নিউজ প্রতিবেদক | অধিকারপত্র ডটকম

খুলনা, ১৫ নভেম্বর ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, সহিংসতা এবং ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনার খালিশপুরে মোটরসাইকেল মহড়া ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে খালিশপুর প্লাটিনাম জুট মিল গেট থেকে এ মোটরসাইকেল মহড়া শুরু হয়। খালিশপুর থানা যুবদলের আহ্বায়ক প্রার্থী নাজমুল হোসেন বাবুর নেতৃত্বে মহড়াটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্লাটিনাম জুট মিল গেটে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাজমুল হোসেন বাবু। তিনি বলেন, খালিশপুরের মাটিতে কোনো নাশকতাকারীকে দাঁড়াতে দেওয়া হবে না। যারা আড়ালে থেকে আগুন-সন্ত্রাসের মাধ্যমে মানুষের জানমালের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে যুবদল রাজপথে ছিল, আছে এবং থাকবে।

তিনি আরও বলেন, যুবদল কোনো ভাঙচুরে বিশ্বাস করে না। শান্তিপূর্ণভাবেই প্রতিরোধ গড়ে তোলা হবে। তবে কেউ খালিশপুরে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তার মোকাবিলা করা হবে।

যুবদল নেতা নাজমুল হোসেন বাবু বলেন, নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। প্রতিটি মহল্লা ও গুরুত্বপূর্ণ মোড়ে যুবদলের কর্মীরা নজরদারি রাখবেন, যাতে কেউ নাশকতা করে খালিশপুরের শান্তি নষ্ট করতে না পারে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর ইসলাম জাহিদ, যুবদল নেতা হায়দার আলী, মল্লিক জাহিদুল ইসলাম, ফেরদৌস মাতুব্বর, মনির হোসেন, শফিকুল ইসলাম রাব্বি, সবুজ, সোহেল, মিলন ও ইউনুস মুন্সীসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

 

 

খুলনার খালিশপুরে যুবদলের মোটরসাইকেল মহড়া ও সমাবেশ

খুলনার খালিশপুরে নাশকতা ও সহিংসতার প্রতিবাদে মোটরসাইকেল মহড়া ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

#খুলনা #যুবদল #খালিশপুর #মোটরসাইকেল_মহড়া #রাজনীতি #সমাবেশ #বাংলাদেশ #অধিকারপত্র