odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 16th November 2026, ১৬th November ২০২৬
ডেটিং অ্যাপে পরিচয়ের পর ভারতীয় যুবককে বিয়ে করতে কানাডা থেকে রাজস্থানে এলেন নারী, বয়স নিয়ে আপত্তিতে তৈরি হলো বিরোধ

বিয়ের জন্য কানাডা থেকে ভারতে, বয়স জানার পর বিয়েতে রাজি হলেন না পাত্র

odhikarpatra | প্রকাশিত: ১৫ November ২০২৬ ২৩:৪৪

odhikarpatra
প্রকাশিত: ১৫ November ২০২৬ ২৩:৪৪

ডেটিং অ্যাপের প্রেমে কানাডা থেকে ভারতে ৬১ বছরের নারী, বয়স জানার পর বিয়ে করতে নারাজ যুবক!

নয়াদিল্লি: ডেটিং অ্যাপে পরিচয়, এরপর বন্ধুত্ব থেকে বিয়ের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে কানাডা থেকে ভারতে এসেছিলেন এক নারী। কিন্তু শেষ পর্যন্ত বয়স জানার পর বিয়েতে রাজি হননি পাত্র। এ ঘটনায় তৈরি হয়েছে বিরোধ, গড়িয়েছে পুলিশের কাছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলার নিমরানায়।

পুলিশ জানিয়েছে, কানাডীয় ওই নারী ও হরিয়ানার পানিপথের বাসিন্দা নীতিনের পরিচয় হয়েছিল প্রায় এক বছর আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন।

সেই পরিকল্পনা অনুযায়ী, পর্যটক ভিসায় গত ১১ নভেম্বর ভারতে আসেন ওই নারী। দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান নীতিন। পরে তাঁকে নিয়ে রাজস্থানের নিমরানায় যান তিনি। সেখানে নীতিনের চাচা ও চাচির একটি ফ্ল্যাটে দুজন অবস্থান করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে তাঁরা দুই দিন একসঙ্গে ছিলেন। এ সময় বিয়ে নিয়ে আলোচনা এগিয়ে যাচ্ছিল। কিন্তু ওই নারীর বয়স প্রায় ৬১ বছর জানার পর পরিস্থিতি পাল্টে যায়। নীতিন বিয়েতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়।

এরপর গত ১৩ নভেম্বর কানাডীয় ওই নারী কানাডা দূতাবাসে যোগাযোগ করে বিষয়টি জানান। দূতাবাসের কাছ থেকে তথ্য পাওয়ার পর নিমরানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে থানায় নিয়ে যায়।

পুলিশ নীতিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। অন্যদিকে কানাডীয় নারীকে কোটপুতলির কোর সেন্টারে থাকার ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, নীতিন হরিয়ানার পানিপথের বাসিন্দা এবং একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি, ১৫ নভেম্বর ২০২৬। NDTV

 

 

ডেটিং অ্যাপের প্রেমে কানাডা থেকে ভারতে ৬১ বছরের নারী, বয়স জানার পর বিয়ে করতে নারাজ যুবক!

: #CanadianWoman #DatingApp #IndiaNews #Rajasthan #MarriageDispute #Odhikarpatra #OdhikarpatraDotCom