odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 16th November 2026, ১৬th November ২০২৬
খুলনা সিটি করপোরেশনের নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি; জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান।

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভিতে শনাক্ত মোটরসাইকেল

odhikarpatra | প্রকাশিত: ১৬ November ২০২৬ ০৩:৪৯

odhikarpatra
প্রকাশিত: ১৬ November ২০২৬ ০৩:৪৯

খুলনা প্রতিনিধি | অধিকারপত্র ডটকম ১৬ ই নভেম্বর ২০২৬ :

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে বোমাটিতে পর্যাপ্ত দাহ্য পদার্থ না থাকায় বড় ধরনের অগ্নিকাণ্ড বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। পরে তারা ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বোমাটি সিঁড়ির ওপর পড়ে আগুন ধরে যায়। তবে আশপাশে কাঠ বা কাগজের মতো দাহ্য বস্তু না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিজে থেকেই নিভে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও সিঁড়িতে সামান্য কালচে দাগ পড়েছে।

তিনি আরও জানান, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি বলেন, গত ২০ থেকে ২৫ দিনে সদর থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের তৎপরতার তথ্য পাওয়া যায়নি। তবে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

।

 

রাত সাড়ে ১২টায় খুলনা নগর ভবনে পেট্রোল বোমা, সিসিটিভিতে শনাক্ত হামলাকারীদের মোটরসাইকেল!

: #খুলনা #নগরভবন #পেট্রোলবোমা #কেসিসি #খুলনাসদরথানা #বাংলাদেশ #Odhikarpatra #OdhikarpatraDotCom