odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 9th September 2026, ৯th September ২০২৬

বেশ কিছু সংখ্যক গুপ্তচর গ্রেফতার করেছে ইরান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ August ২০১৮ ২৩:০৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ August ২০১৮ ২৩:০৫

ইরানে মঙ্গলবার বেশ কিছু সংখ্যক গুপ্তচর গ্রেফতার করা হয়েছে। দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী জানান, গুপ্তচর ও দ্বৈত নাগরিকদের দমনের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি বলেন, ‘আমাদের শত্রুরা আমাদের দেশের ব্যাপারে তথ্য নেয়ার চেষ্টা করছে।’
‘গুপ্তচরবৃত্তি ও অনুপ্রবেশের মাধ্যমে তারা এ কাজ করছে। সৌভাগ্যবশত: আমাদের গুপ্তচর দমন শাখা এ মন্ত্রণালয়ের শক্তিশালী শাখাগুলোর অন্যতম।
গ্রেফতার হওয়া এসব গুপ্তচরের ব্যাপারে তিনি বিস্তারিত বা তাদেরকে কখন গ্রেফতার করা হয়েছে সেব্যাপারে জানাতে অস্বীকৃতি জানান।
তিনি আরো বলেন, কর্মকর্তা পর্যায়ে কর্মরত দ্বৈত নাগরিকদের নির্মূল করতেও জোরালো প্রচেষ্টা চালানো হচ্ছে।
তিনি বলেন, ‘যদি আপনি এমন কাউকে চেনেন তাহলে তাদের ব্যাপারে আমাদেরকে জানাবেন।’
তিনি আরো বলেন, গত বছর ইরান ২৩০টি সন্ত্রাসী তৎপরতা ঠেকিয়ে দিয়েছে।
আলাভী বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও মেট্রোর মতো বিভিন্ন স্থানে হামলার ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিয়েছি



আপনার মূল্যবান মতামত দিন: