odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th March 2026, ৮th March ২০২৬

লঘুচাপের ফলে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ June ২০২৩ ২০:০৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ June ২০২৩ ২০:০৮

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং এটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এসব তথ্য জানান।  

তিনি বলেন, এটি সুস্পষ্ট লঘুচাপ থেকে আর ঘনীভূত হওয়ার সম্ভাবনা নেই। তবে এর ফলে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এবং সুস্পষ্ট লঘুচাপের ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: