odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th March 2026, ৮th March ২০২৬

রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে

odhikarpatra | প্রকাশিত: ২৩ December ২০২৪ ১৩:০১

odhikarpatra
প্রকাশিত: ২৩ December ২০২৪ ১৩:০১

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত অবস্থায় সুস্পষ্ট লঘুচাপটি দূর্বল হয়ে লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে এবং এটি গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 
গত ২৪ ঘন্টায় দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হয়েছে। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, দেশের পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আজ রোববার ঢাকায় সুর্যাস্ত ৫টা ১৮ মিনিটে। আগামীকাল সোমবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।



আপনার মূল্যবান মতামত দিন: