odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th March 2026, ৮th March ২০২৬

বাসে ইবি ছাত্রীকে মারধরের ঘটনায় ইবি ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ

odhikarpatra | প্রকাশিত: ১৫ July ২০২৫ ২৩:১৪

odhikarpatra
প্রকাশিত: ১৫ July ২০২৫ ২৩:১৪

বি প্রতিনিধি:

কুষ্টিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ফেরার পথে জনি পরিবহনের একটি বাসে অতিরিক্ত ভাড়া চাওয়ার প্রতিবাদ করায় ছাত্রীকে মারধর ও হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা‘র স্বক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতি সূত্রে,মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। ইবি ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুফ আলী এক যৌথ বিবৃতিতে বলেন, “ভাড়া নিয়ে তুচ্ছ ঘটনার জেরে একজন ছাত্রীকে মারধর ও হেনস্তা করা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। একজন নারী শিক্ষার্থীর প্রতি এমন সহিংস আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, “সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা পরিবহন সংস্থাগুলোর দায়িত্ব। কিন্তু কিছু পরিবহন সংস্থা ও ব্যক্তির বেপরোয়া আচরণ এবং কতিপয় চালক ও সহকারীর ঔদ্ধত্যের কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত অনিরাপদ বোধ করছে। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

ছাত্রশিবির নেতারা হেনস্তার শিকার হওয়া ছাত্রীটির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: