odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬

শিগগিরই ঘোষণা করা হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও

শেরপুর প্রতিনিধি | প্রকাশিত: ৮ May ২০২২ ২৩:১৮

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮ May ২০২২ ২৩:১৮

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওর কার্যক্রম শেষ পর্যায়ে। শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৮ মে) সকালে শেরপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আগে সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, নতুন শিক্ষা কারিকুলাম চালু হলে শিক্ষা ব্যবস্থার কোনো ক্ষতি হবে না।

দীপু মনি বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমাদের যে ৭২ বছরের ইতিহাস, সেই ইতিহাস বলে আমরা সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় এসেছি। সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে প্রস্তুত আওয়ামী লীগ।

এ সময় সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: