odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd April 2026, ২৩rd April ২০২৬

বঙ্গবাজারে ভয়াবহ আগুন,কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ April ২০২৩ ১৭:৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ April ২০২৩ ১৭:৫০

ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর বঙ্গবাজার। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে।এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি।

আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস।সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস বলেছে, তাদের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ৫০টি ইউনিট যাওয়ার খবর নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডস্থলে বঙ্গবাজারের কয়েক ব্যবসায়ীকে দেখা গেছে।ঈদের আগে বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়েছেন তাঁরা। অনেকেই কাঁদছেন, ছোটাছুটি করছেন।



আপনার মূল্যবান মতামত দিন: