odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd April 2026, ২২nd April ২০২৬

ভালুকায় পরিবেশবান্ধব কারখানা করছে এসকোয়ার নিট কম্পোজিট

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৬ August ২০১৭ ১৭:১২

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২৬ August ২০১৭ ১৭:১২


ময়মনসিংহের ভালুকায় পরিবেশবান্ধব আধুনিক কারখানা করছে এসকোয়ার নিট কম্পোজিট মিলস লিমিটেড। কোম্পানির নতুন এই ইউনিটে মোট বিনিয়োগ হবে ৫৭৬ কোটি৬ ৬৩ লাখ টাকা। এরমধ্যে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি সংগ্রহ করা হবে। প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে এই অর্থ সংগ্রহের জন্য এরইমধ্যে বুকবিল্ডিং পদ্ধতিতে কোম্পানির শেয়ারের মূল্য নির্ধারণ প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার নারায়ণগঞ্জের কাঁচপুরে সাংবাদিকদের কারখানা পরিদর্শন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসকোয়ার নিট কম্পোজিটের কর্মকর্তারা এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে এসকোয়ার নিট কম্পোজিটের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) কামাল মুনাসিংহে, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোস্তাফিজুর রহমান, কোম্পানি সচিব সাইদুর রহমান, আর্থিক উপদেষ্টা মিসবাহ উদ্দীন, এসিএসহ উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভালুকায় পরিবেশবান্ধব নতুন ইউনিটে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহের পাশাপাশি বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনসহ (আইএফসি) বিভিন্ন উৎস থেকে ৩৪৬ কোটি টাকা ঋণ নেয়া হবে। এছাড়া কোম্পানির বর্তমান স্পন্সররা এই প্রকল্পে ৮৬ কোটি টাকা বিনিয়োগ করবেন।
কর্মকর্তারা জানান, আইএফসির কাছ থেকে নেয়া ঋণ নতুন কারখানা যন্ত্রপাতি আমদানি ও চলতি মূলধনে ব্যয় হবে। পুঁজিবাজার থেকে সংগৃহিত অর্থের মধ্যে ভবন নির্মাণে ১০০ কোটি ৪২ লাখ টাকা, ইয়ার্ন ডাইং মেশিন ক্রয়ে ২১ কোটি ২৩ লাখ টাকা, ওয়াশিং প্ল্যান্ট মেশিন ক্রয়ে ২১ কোটি ৯১ লাখ টাকা এবং আইপিও সংশ্লিষ্ট কর্মকা-ে ৬ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় হবে।



আপনার মূল্যবান মতামত দিন: