অধিকার পত্র ডটকম :
দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, বাজার স্থিতিশীল করা এবং ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ টনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে টিসিবির পণ্য মজুত ও সংরক্ষণের সক্ষমতা বাড়বে। ফলে বাজারে পণ্যের সরবরাহ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত পণ্য বিতরণ করা সহজ হবে।
বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি কিংবা সরবরাহ সংকটের পরিস্থিতিতে পর্যাপ্ত মজুত বাজার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
টিসিবির সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধির এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পণ্য সরবরাহ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
