odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 20th October 2026, ২০th October ২০২৬

ডামি ও তামাশার নির্বাচনে জনগণ সাড়া দিচ্ছে না : রিজভী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ December ২০২৩ ১২:০৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ December ২০২৩ ১২:০৩

অবৈধ সরকার ও নির্বাচন কমিশন দেশে ডামি ও তামাশার যে নির্বাচনের আয়োজন করেছে, জনগণ তাতে সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের জনগণ একতরফা পাতানো নির্বাচন বর্জন করছে।

বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে বুধবার সকালে শান্তিনগর মোড় ও কাঁচাবাজার এলাকায় লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হয়ে আছে, সে নির্বাচন নিয়ে ভোটারদের ন্যূনতম আগ্রহ নেই।