odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 12th September 2026, ১২th September ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গবেষণার মৌলিক ধারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত | টিএসআই আয়োজিত গবেষণা সেমিনার

odhikarpatra | প্রকাশিত: ১ December ২০২৫ ২০:৫০

odhikarpatra
প্রকাশিত: ১ December ২০২৫ ২০:৫০

ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গবেষণাধর্মী সংগঠন ‘থাউজ্যান্ড স্কলারস ইনিশিয়েটিভ (টিএসআই)’ এর উদ্যোগে গবেষণার মৌলিক ধারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (BAIUST) আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আলিমুল হায়দার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন এবং লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।

বক্তারা গবেষণার মৌলিক ধারণা, কাঠামো, তাত্ত্বিক ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

ড. নাঈম আলিমুল হায়দার বলেন, “গবেষণার মৌলিক ধারণা সঠিকভাবে শেখা প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেমিনার শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং মানসম্মত গবেষণায় এগিয়ে যেতে সহায়তা করবে। টিএসআই এর এই উদ্যোগ প্রশংসার যোগ্য।”

টিএসআই কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. যোবায়ের হোসাইন বলেন, “আমরা সফলভাবে সেমিনার আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের মধ্যে গবেষণা–সংস্কৃতি বিস্তারের লক্ষ্য নিয়ে টিএসআই সবসময় কাজ করে যাচ্ছে। এই আয়োজন শিক্ষার্থীদের গবেষণা কাঠামো ও ভিত্তি গঠনে সহায়ক ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “অতিথি বক্তারা বাস্তব গবেষণার অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অ্যাকাডেমিক ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।”

উল্লেখ্য, সেমিনারটির সার্বিক সহযোগিতা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি।

প্রেরক:
শাহরিয়ার হাসসান জুবায়ের 



আপনার মূল্যবান মতামত দিন: