odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 20th October 2026, ২০th October ২০২৬
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে

নীলফামারী বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ জেলা জামায়াতের আমির আটক

odhikarpatra | প্রকাশিত: ১১ February ২০২৬ ১৬:০০

odhikarpatra
প্রকাশিত: ১১ February ২০২৬ ১৬:০০

অধিকারপত্র ডটকম সৈয়দপুর প্রতিনিধি

 

বুধবার ( ১১ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৪০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়। 

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি জানান, জব্দকৃত টাকা মেশিনে গণনা চলছে।

টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে এমনটাও জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল বৃহস্পতিবার। এরআগে ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতার আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।