odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 7th May 2026, ৭th May ২০২৬
সংবিধান অনুযায়ী নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন বিদায়ী মুখ্যমন্ত্রী

নির্বাচনে হেরেও যেভাবে ‘অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী’ হতে পারেন মমতাড

odhikarpatra | প্রকাশিত: ৬ May ২০২৬ ২২:০৯

odhikarpatra
প্রকাশিত: ৬ May ২০২৬ ২২:০৯

অধিকারপত্র ডটকম 

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গ-এ দীর্ঘ সাড়ে চার দশকের বাম ও তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফল প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। এতে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা কলকাতায় পৌঁছে আনুষ্ঠানিক গেজেট বিজ্ঞপ্তি রাজ্যের মুখ্য নির্বাচকের কাছে হস্তান্তর করবেন। এরপর রাজ্যপালকে ফলাফল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

সংবিধান অনুযায়ী, এরপর রাজ্যপাল বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের আহ্বান জানাবেন। তবে একই সঙ্গে নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে অনুরোধ করা হতে পারে, যাতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৯ মে রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মবার্ষিকীতে নতুন সরকার শপথ নিতে পারে। দিনটিকে ‘নতুন সূচনা’ হিসেবে চিহ্নিত করার পরিকল্পনাও রয়েছে।

ফলে নির্বাচনে পরাজিত হলেও মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এরপর নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলে নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে সরকারি বাসভবন ছাড়তে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: