odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 24th November 2026, ২৪th November ২০২৬
মালয়েশিয়ার শাহ আলমে যানজট কমাতে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল উন্নয়ন ও ওভারপাস নির্মাণে ৩৩২ মিলিয়ন রিঙ্গিত অনুমোদন; জমি অধিগ্রহণের উচ্চ ব্যয়ের কারণে ফেডারেল হাইওয়ে সম্প্রসারণের পরিকল্পনা নেই।

শাহ আলমের সড়ক উন্নয়নে ৩৩২ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ, আপাতত প্রশস্ত হচ্ছে না ফেডারেল হাইওয়ে

odhikarpatra | প্রকাশিত: ২৪ November ২০২৬ ১৫:৪২

odhikarpatra
প্রকাশিত: ২৪ November ২০২৬ ১৫:৪২

আন্তর্জাতিক ডেক্স। আন্তর্জাতিক প্রতিনিধি 

কুয়ালালামপুর, ২৪ নভেম্বর ২০২৬:

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম এলাকায় যানজট নিরসনে ৩৩২ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ অনুমোদন করেছে দেশটির সরকার। তবে অতিরিক্ত জমি অধিগ্রহণ ব্যয় এবং জনবসতিপূর্ণ এলাকায় অবকাঠামোগত জটিলতার কারণে আপাতত ফেডারেল হাইওয়ে প্রশস্ত করার কোনো পরিকল্পনা নেই।

দেশটির গণপূর্ত মন্ত্রণালয় (KKR) জানিয়েছে, পেতালিং এলাকায় জালান সুবাং থেকে পারসিয়ারান জুবলি পেরাক (FT3214) পর্যন্ত তিনটি সড়ক সংযোগস্থল উন্নয়ন এবং একটি ওভারপাস নির্মাণে এই অর্থ ব্যয় করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার সংসদীয় ওয়েবসাইটে প্রকাশিত এক লিখিত জবাবে মন্ত্রণালয় এসব তথ্য জানায়। শাহ আলমের সংসদ সদস্য আজলি ইউসুফের (PH-Shah Alam) এক প্রশ্নের জবাবে প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, নতুন বিকল্প সড়ক নির্মাণের ফলে বিদ্যমান সড়কগুলোর ওপর যানবাহনের চাপ কমবে। বিশেষ করে ফেডারেল হাইওয়ে দিয়ে চলাচলকারী যানবাহনের একটি অংশ বিকল্প পথে চলাচল করতে পারবে। এতে শাহ আলমের আশপাশের সড়ক নেটওয়ার্কে যানজট কমাতে সহায়তা মিলবে।

২০২৫ সালের ট্রাফিক জরিপে সেলাঙ্গর কেমাস অফিসের কাছাকাছি একটি পর্যবেক্ষণ কেন্দ্রে ফেডারেল হাইওয়ের (FT2) যান চলাচলের পরিস্থিতি গুরুতর যানজটপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় আবাসিক, শিল্প ও বাণিজ্যিক স্থাপনার দ্রুত সম্প্রসারণ এবং ভারী যানবাহনের সংখ্যা বৃদ্ধির কারণে সড়কটিতে যানবাহনের চাপ বেড়েছে।

তবে ফেডারেল হাইওয়ে প্রশস্ত করা কিংবা ওই করিডরে উড়ালসড়ক নির্মাণের পরিকল্পনা আপাতত নেই। মন্ত্রণালয়ের মতে, ঘনবসতিপূর্ণ এলাকায় জমি অধিগ্রহণের ব্যয় অনেক বেশি। পাশাপাশি বিদ্যমান স্থাপনা ও সম্পদ অধিগ্রহণ করতে হলে স্থানীয় বাসিন্দা এবং সম্পত্তির মালিকদের ওপর সামাজিক প্রভাব পড়তে পারে।

যানজট কমাতে গণপরিবহন ব্যবহারের ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। এ ক্ষেত্রে শাহ আলম এলআরটি লাইন (LRT3) ব্যবহারের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। গত ২৯ জুন চালু হওয়া এই রেলপথটি জোহান সেটিয়া থেকে বান্দার উতামা পর্যন্ত সংযোগ স্থাপন করেছে। পাশাপাশি গ্লেনমারিতে কেলানা জয়া এলআরটি লাইনের সঙ্গে আন্তঃসংযোগের সুবিধা রয়েছে।

এ ছাড়া ফেডারেল হাইওয়ের যানজট নিরসনে একটি টোল এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাবও