অধিকার পত্র ডটকম / ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ‘মৌলবাদী মবকে সমর্থন’ করার অভিযোগ তুলে ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী এআর তাহসীন জাহান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি বিভাগের স্নাতক পর্যায়ে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ৪৬ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। ওই তালিকায় তাহসীন জাহানের নামও ছিল। তবে অনুষ্ঠানে তিনি পুরস্কার গ্রহণ করেননি।
নিজের ফেসবুক পোস্টে তাহসীন জাহান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতকজীবনের শুরু থেকেই তিনি এই পুরস্কারের জন্য অপেক্ষা করেছিলেন। কঠোর পরিশ্রম করে নিজ বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার স্বীকৃতি হিসেবে ডিনস অ্যাওয়ার্ড পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি তা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেন।
তিনি লেখেন, “কোনো পুরস্কারের মর্যাদা আমার কাছে একটি প্রতিষ্ঠানের নৈতিক দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়।”
তাহসীনের অভিযোগ, ২০২৪ সালে রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি ‘মবের আক্রমণের’ শিকার হন। তার দাবি, কোনো ধরনের সহিংসতার সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের ভেতরে তিনি হুমকির মুখে পড়েছিলেন। এমনকি তাকে ফাইনাল ভাইভায় অংশ নেওয়া এবং স্নাতক থিসিস জমা দেওয়ার ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হয়েছিল।
নিরাপত্তার কারণে একপর্যায়ে ক্যাম্পাসে ফিরতে না পারার কথাও জানান তিনি। তবে বিভাগের কয়েকজন শিক্ষক তার শিক্ষার অধিকারের পক্ষে অবস্থান নেওয়ায় শেষ পর্যন্ত নিরাপদ স্থান থেকে অনলাইনে ফাইনাল ভাইভায় অংশ নিয়ে স্নাতক সম্পন্ন করতে সক্ষম হন বলে জানান তাহসীন।
তার ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তার মতো ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী একই ধরনের পরিস্থিতির কারণে শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
তাহসীন জাহান আরও অভিযোগ করেন, প্রশাসন ‘মৌলবাদী মবকে নীরবে সমর্থন করেছে এবং এখনো করছে’। তবে তার এসব অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, “ন্যায়বিচার যদি সবার জন্য না হয়, তবে সেটি ন্যায়বিচার নয়।” একই সঙ্গে অন্যায়ের পরিবর্তে আরেকটি অন্যায়কে কোনোভাবেই বিকল্প হিসেবে গ্রহণ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
তাহসীন জাহান জানান, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যানের সিদ্ধান্ত কোনো পুরস্কারকে ছোট করার জন্য নয়; বরং রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার অধিকার ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়া সহপাঠীদের প্রতি সংহতি জানাতেই তিনি এ সিদ্ধান্ত নিয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিনস অ্যাওয়ার্ড তাহসীন জাহান ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাবি শিক্ষার্থী

আপনার মূল্যবান মতামত দিন: