odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 20th September 2026, ২০th September ২০২৬
টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক পিছিয়ে আছি, এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে’

এসডিজি অর্জনে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

odhikarpatra | প্রকাশিত: ১৯ September ২০২৬ ২৩:৫৩

odhikarpatra
প্রকাশিত: ১৯ September ২০২৬ ২৩:৫৩

অধিকারপত্র ডটকম | বিশেষ প্রতি নিধি। 

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাসসের প্রতিবেদনে জানানো হয়, এর আগে জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে।’

এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি বিশ্বনেতাদের মধ্যে সহযোগিতা ও যৌথ দায়িত্ববোধ বাড়ানোর মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এদিকে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে (ইউএনজিএ-৮১) যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।