odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 26th September 2026, ২৬th September ২০২৬
দুই অতিরিক্ত উপকমিশনার ও নয় সহকারী কমিশনারকে বিভিন্ন বিভাগ ও অঞ্চলে বদলি

ডিএমপির ১১ কর্মকর্তার রদবদল

odhikarpatra | প্রকাশিত: ২৫ September ২০২৬ ২৩:৫৫

odhikarpatra
প্রকাশিত: ২৫ September ২০২৬ ২৩:৫৫

 

দুই অতিরিক্ত উপকমিশনার ও নয় সহকারী কমিশনারকে বিভিন্ন বিভাগ ও অঞ্চলে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও নয় সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ১১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তর থেকে পৃথক তিনটি কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির পিওএম (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিঅ্যান্ডআর বিভাগে এবং অতিরিক্ত উপকমিশনার আরিফা আশরাফ পিংকিকে পিওএম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া শাহবাগ অঞ্চলের (ট্রাফিক) সহকারী কমিশনার মেহেদি হাসান শাকিলকে নিউমার্কেট অঞ্চলে, নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার নাসিম-এ-গুলশানকে ডিবির ওয়ারী বিভাগে এবং ডিএমপির সহকারী কমিশনার নাদিম হায়দার চৌধুরীকে শাহবাগ অঞ্চলের (ট্রাফিক) সহকারী কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অন্য একটি আদেশে সহকারী কমিশনার স্বপ্না বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে এবং ওই বিভাগের সহকারী কমিশনার মনোয়ারা আকতার রিফাতকে শেরেবাংলা অঞ্চলে (ট্রাফিক) বদলি করা হয়েছে।

এ ছাড়া দারুস সালাম অঞ্চলের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুলকে ডিবির মতিঝিল বিভাগে, শেরেবাংলা অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) জাকির হোসেনকে দারুস সালাম অঞ্চলে, লালবাগ অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) মাহতাব হোসেনকে ডিবির গোয়েন্দা বিভাগে এবং লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রল) তারেকুল ইসলামকে লালবাগ অঞ্চলের ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপি সদর দপ্তরের পৃথক আদেশের মাধ্যমে এসব রদবদল কার্যকর করা হয়েছে।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

দুই অতিরিক্ত উপকমিশনার ও নয় সহকারী কমিশনারকে ডিএমপির বিভিন্ন বিভাগ, অঞ্চল ও ট্রাফিক ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তর থেকে পৃথক তিনটি আদেশে এ তথ্য জানানো হয়।

#ডিএমপি #ঢাকামহানগরপুলিশ #পুলিশ #রদবদল #ঢাকাসংবাদ #পুলিশপ্রশাসন #অধিকারপত্র