odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 18th November 2026, ১৮th November ২০২৬
আজিমপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঝটিকা মিছিলের আয়োজন, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে মোস্তফা আহমেদ জুয়েল গ্রেফতার

রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ১৮ November ২০২৬ ০০:২৫

odhikarpatra
প্রকাশিত: ১৮ November ২০২৬ ০০:২৫

অধিকারপত্র ডটকম, নগর ডেক্স, ১৮ নভেম্বর বুধবার ২০২৬।

নগর প্রতিবেদক, লালবাগ : রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, অর্থায়ন ও সক্রিয় অংশগ্রহণের অভিযোগে দলটির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-প্রচার সম্পাদক মোস্তফা আহমেদ জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর লালবাগ থানাধীন পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন মঙ্গলবার এ তথ্য জানান।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার মোস্তাক আহমেদ জুয়েলের বয়স ৫০ বছর। লালবাগ থানা পুলিশ জানায়, গত ১৩ নভেম্বর দুপুরে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একত্র করে একটি ঝটিকা মিছিলের আয়োজন করা হয়।

পুলিশের অভিযোগ, ওই মিছিলের অন্যতম প্রধান আয়োজক ছিলেন মোস্তাক আহমেদ জুয়েল। মিছিল আয়োজনে অর্থের জোগান দেওয়া এবং এতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর মোস্তাক আহমেদ জুয়েলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

আজিমপুরে ঝটিকা মিছিলের নেপথ্যে কে? আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেফতার

#আওয়ামীলীগ #গ্রেফতার #মোস্তফাআহমেদজুয়েল #লালবাগ #আজিমপুর #ডিএমপি #ঢাকারখবর #Odhikarpatra #OdhikarpatraDotCom