অধিকার পত্র ডেস্ক
রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ২৭ জন, তেজগাঁও থানা পুলিশ ২৩ জন, আদাবর থানা পুলিশ ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ৭ জন, হাতিরঝিল থানা পুলিশ ৭ জন এবং শেরেবাংলা নগর থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে জসিম উদ্দিন (৩৫), মো. রাব্বি (২৭), সবুজ (২৮), আমিরুল ইসলাম (৪২), মো. জামাল (৪৮), মো. ইব্রাহিম (১৯), মো. লালন (৪৫), মো. সাইফুল ইসলাম (৪০), মো. মিলন (২৬), মো. শামীম (২৯), মো. যুবায়ের (১৯), জাকির শেখ (৩৪), এনামুল হাওলাদার (২৬), মো. ফরিদ (২৭), মো. আল-আমিন হোসেন (৩০), মো. মাইন উদ্দিন (৩৮), মো. শহিদুল ইসলাম উজ্জ্বল (৩২), আবু নাসের ওরফে সবুজ (৩৬), মো. আসলাম (৩৫), আকাশ সরকার (১৯), মো. রাতুল (১৯), মো. সাইদুল ইসলাম (৩২), মো. আল-আমিন, নুরনবী (২৩), মো. জয় (২৩), আরিফ মিয়া (২২)সহ আরও অনেকে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে একজন আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু রয়েছে।
অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
তবে গ্রেফতারদের বিরুদ্ধে কোন কোন মামলায় বা কী ধরনের অভিযোগে তাদের আটক করা হয়েছে, সংবাদ বিজ্ঞপ্তিতে পৃথকভাবে বিস্তারিত জানানো হয়নি।
